জনতা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। একটি সুশিক্ষিত প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে। জনতা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ গঠন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের এই প্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের মানবিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।
বর্তমান ডিজিটাল যুগে আমরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছি, যাতে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়। এই ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রম, তথ্য ও সেবাসমূহ সহজলভ্য হবে—এটাই আমাদের প্রত্যাশা।
আমি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদের প্রিয় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন।
ধন্যবাদান্তে,
সভাপতি
জনতা উচ্চ বিদ্যালয়